মঠবাড়িয়ায় হামলায় আহত প্রবাসীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিবেশীদের হামলায় আহত এক সৌদি আরবপ্রবাসীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জামাল হাওলাদার (৪৫)। রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ৯ এপ্রিল সকালে বাড়ির সামনের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা নিয়ে প্রতিবেশী মঞ্জু মোল্লা ও সবুজ মোল্লার সঙ্গে জামালের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা জামালকে পিটিয়ে গুরুতর আহত করেন।