মঠবাড়িয়ায় ১০ জেলেকে অর্ধলাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গতকাল বৃহস্পতিবার ১০ জন জেলেকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঠবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল বাশার জানান, গত বুধবার বিকেলে বলেশ্বর নদে অভিযান চালিয়ে তুষখালী মোহনা থেকে ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ হাজার মিটার জাল ও দুই ট্রলার বরফ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব তাঁদের ওই টাকা জরিমান করেন।