প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকার শ্রীশ্রীপ্রণব মঠে গত শুক্রবার রাত একটার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে মন্দিরের বুদ্ধমূর্তি ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুবাস কুমার পাল ও মাদারীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি