মডারেটরদের বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো আয়োজিত ‘পুরান ঢাকা বিতর্ক উৎসব ২০১৩’ উপলক্ষে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মডারেটরদের বিতর্কবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর উৎসব অনুষ্ঠিত হবে।সকাল ১০টায় শুরু হয় এ প্রশিক্ষণ কর্মসূচি। বিতর্কের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন শরীফ উদ্দিন আহমেদ, উত্তম রায়, মাজেদ আজাদ, সুবর্ণ বড়ুয়া ও শাকিল মাহবুব।প্রশিক্ষণ কর্মসূচিতে প্রদর্শনী হিসেবে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। এটির বিষয় ছিল ‘ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকাই প্রধান’। সরকারি দল হিসেবে অংশ নেয় ভিকারুননিসা নূন স্কুলের সাদিয়া ইসলাম, সৃষ্টি সেনগুপ্তা ও আসনুভা তানভীন। বিরোধী দল হিসেবে অংশ নেয় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের অনয় ভূঁইয়া, আমীর হামজা ও পার্থ সাহা।প্রশিক্ষণে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মডারেটররা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।