মডেল ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নকে উন্নত স্বাস্থ্যসেবার জন্য মডেল ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মিলনায়তনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুন্সীবাজার ইউপির চেয়ারম্যান মো. ছালেক মিয়া। স্বাস্থ্যপ্রযুক্তিবিদ এম খছরু চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী।