মডেল উপজেলা ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের নেতৃত্বে দুই পৌরসভার মেয়র ও সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে মডেল উপজেলা ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানুর সভাপতিত্বে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পদোন্নতি পেয়ে সম্প্রতি পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।