মডেল নগর গড়ে তুলতে সহযোগিতা চাইলেন মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামকে মডেল নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শুক্রবার সকালে চকবাজার কাঁচাবাজারের নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় এ কথা বলেন। চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মেয়র ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। পরে তিনি পাশের কাঁচাবাজারও পরিদর্শন করেন। এ সময় তিনি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, মো. গিয়াস উদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা প্রমুখ।