মডেল নির্বাচন হবে শ্রীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, শ্রীপুর উপজেলা নির্বাচন একটি মডেল নির্বাচন হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য থাকবেন। নির্বাচন হবে শতভাগ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
সভায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মোতালেব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন এবং নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াতে ভয়ভীতি দেখাচ্ছেন।
মোতালেবের অভিযোগের প্রতিবাদ করেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল জলিল।
নির্বাচন কমিশনার জাবেদ আলী প্রার্থীদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে সুস্পষ্ট তথ্য উপস্থাপন করার অনুরোধ করেন।