মণি-মুক্তার চতুর্থ জন্মদিন পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে ধুমধামে মণি-মুক্তার জন্মদিন পালিত হলো। চার বছর আগে জোড়া শিশু হিসেবে ওদের জন্ম। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পৃথক করা হয়।শিশুদের মা কৃষ্ণা পাল বলেন, ওরা পেটে থাকতে তিনি পার্বতীপুর উপজেলার রামরায়পুর চৌধুরীপাড়ায় বাবার বাড়িতে ছিলেন। সেখানে ল্যাম্ব হাসপাতালে সিজার অপারেশনে ওরা ভূমিষ্ঠ হয়। জোড়া শিশু হওয়ায় সংকোচে শ্বশুরবাড়ি আসেননি। ছয় মাস পর ঢাকায় শিশু হাসপাতালে চিকিৎসক এ আর খানের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পৃথক করা হয়। গতকাল বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে মণি-মুক্তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজন ও পড়শিদের ভিড়। বিকেল তিনটায় বাড়ির উঠানে কেক কাটে মণি-মুক্তা।