মণি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে। দুর্গাপুর শহরের ঐতিহাসিক টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলা উদ্বোধন করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারি ও বিপ্লবীর ছেলে দিবালোক সিংহ। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। পরে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়।