প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশবিরোধী ও টংক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আজ থেকে সপ্তাহব্যাপী মণিমেলা শুরু হবে। মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে পৌর শহরের ‘টংক স্মৃতিসৌধ’ প্রাঙ্গণে সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। প্রধান অতিথি থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান। উদ্বোধনের পর মেলাপ্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হবে। সপ্তাহব্যাপী মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৬ জানুয়ারি মেলা শেষ হবে।
নেত্রকোনা প্রতিনিধি