মণি সিংহ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক ও আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে বিপ্লবীর স্মরণে নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের ঐতিহাসিক টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজ বুধবার থেকে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হচ্ছে। মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মণি সিংহের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিপ্লবীর জীবনভিক্তিক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন-কবিতা আবৃত্তিসহ নানা অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকায় আকর্ষণীয় কারুপণ্যসহ নানা জাতের পণ্যসামগ্রীর কয়েক শ স্টল বসেছে।