প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে। পৌর শহরের টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস মেলার উদ্বোধন করেন। টংক স্মৃতিসৌধে মণি সিংহের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।