মণি সিংহ মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে নেত্রকোনার দুর্গাপুর টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজ সোমবার থেকে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হচ্ছে।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে এ মেলায় আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।