মণি সিংহ মেলা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক ও বিপ্লবী কমরেড মণি সিংহ স্মরণে নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের ঐতিহাসিক টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত সাত দিনব্যাপী মণি সিংহ মেলা গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে। বিপ্লবীর স্মরণে ৩১ ডিসেম্বর এ মেলার আয়োজন করা হয়েছিল। সমাপনী দিনে আদিবাসী নেতা খগেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ‘আদিবাসীদের অধিকার ও আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা ছাড়াও মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।