মণি সিংহ মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক, বিপ্লবী কমরেড মণি সিংহ স্মরণে নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের ঐতিহাসিক টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে গতকাল বুধবার থেকে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সাত দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক দুর্গাপ্রসাদ তেওয়ারী এবং সিপিবির কেন্দ্রীয় নেতা যথাক্রমে কমরেড শাহ্ আলম ও বিপ্লবীর ছেলে দিবালোক সিংহ। পরে সর্বস্তরের মানুষ বিপ্লবী মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিকেলে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘কমরেড মণি সিংহের জীবন ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা হয়।
৬ জানুয়ারি এ মেলা শেষ হবে।