মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। খবর বাসসের।
মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে মণি সিংহের আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে সাতটায় পোস্তগোলা শ্মশানঘাটে মণি সিংহের স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করবে। নেত্রকোনার দুর্গাপুরে আজ মণি সিংহ মেলা শুরু হবে এবং তা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন মণি সিংহ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯৯০ সালের এই দিনে তাঁর বিপ্লবী জীবনের অবসান ঘটে।