মণি সিংহয়ের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা মণি সিংহের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে আজ থেকে নেত্রকোনার দুর্গাপুরের টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’র আয়োজন করা হয়েছে। মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ৵ অর্পণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন, তাঁর স্মরণে বিভিন্ন আঙ্গিকের স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তাঁর সংগ্রামী জীবন ও কর্ম সবার সামনে তুলে ধরা হবে। বিজ্ঞপ্তি।