মণিপুরি কবি গোপীচাঁদ সিংহ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট মণিপুরি কবি ও যাত্রাশিল্পী গোপীচাঁদ সিংহ (৭৯) আর নেই। গতকাল বুধবার ভোররাতে মৌলভীবাজার জেলার কালারায়বিল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে সংগ্রাম সিংহ যুগান্তর-এর সিলেট আঞ্চলিক কার্যালয়ের স্টাফ রিপোর্টার। প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া গতকালই সম্পন্ন হয়।কবি গোপীচাঁদ সিংহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাসংগ্রাম ও পাকিস্তানিদের হয়রানির বর্ণনা গীত আকারে লিখে প্রকাশ করেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামের পুস্তিকা। বইটি পড়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূয়সী প্রশংসা করেন। তা ছাড়া তিনি বাংলা ও মণিপুরি ভাষায় অসংখ্য গান, কবিতা, গীতিকবিতা, পদাবলি কীর্তন রচনা করেছেন।