প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি তাঁতশিল্প নিয়ে ‘মোইরাং’ নামের একটি আউটলেট গতকাল নগরের শিবগঞ্জ এলাকায় উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আউটলেটটির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় অন্যদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ারা বেগম, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক নুসরাত হাসিনা উপস্থিত ছিলেন।