প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে মণিপুরি তাঁতের যথেষ্ট কদর রয়েছে। মণিপুরি তাঁতবস্ত্রের ফ্যাশন ডিজাইনের আরও উন্নয়ন আবশ্যক। এ জন্য সরকার মণিপুরি তাঁতবস্ত্রের ফ্যাশন ডিজাইনের উন্নয়নে ১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করছে।
গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জে এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নে উপজেলা তাঁত বোর্ডের বেসিক কেন্দ্র ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।