মণিপুরি নৃত্য প্রশিক্ষণ প্রকল্প ধ্রুমেলের বষপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা ও মণিপুরি থিয়েটারের পরিচালনায় মণিপুরি নৃত্য প্রশিক্ষণ প্রকল্প ধ্রুমেলের বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে।
গত শুক্রবার রাত আটটায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেিম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার শ্রী সন্দ্বীপ চক্রবর্তী।
মণিপুরি নৃত্যকে জাতীয় সংস্কৃতির সঙ্গে সমন্বিত করে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরার জন্য সাধনা ও মণিপুরি থিয়েটারের উদ্যোগে তিন বছর মেয়ািদ ধ্রুমেল নৃত্য প্রকল্প গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে তিনটি পর্বের প্রথমে সুইটি দাস চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় নর্তনসারি গীতনৃত্য। দ্বিতীয় পর্বে বিধান সিংহের পরিচালনায় মহিলা শিল্পীদের অংশগ্রহণে কর্তাল-সহযোগে ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্যগান খুবাকুশি পরিবেশন করা হয়। তৃতীয় পর্বে কলকাতার শিল্পী ব্রজেন সিংয়ের পরিচালনায় ও অংশগ্রহণে পরিবেশিত হয় ‘মৃদঙ্গ চলউ মন’।
সন্দ্বীপ চক্রবর্তী বলেন, মণিপুরি শিল্পীদের এ আয়োজন এত সমৃদ্ধ যে তিনি না দেখলে ভাবতেই পারতেন না। সংস্কৃতি সমৃদ্ধ করে দুই দেশের সংস্কৃতি বিনিময় করে দুই দেশের সম্প্রীতি আরও সুদৃঢ় করা যাবে।