মণিপুরি ভাষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ না থাকায় বাংলাদেশে মণিপুরি ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে। অথচ সিলেটের বৃহত্তর একটি জনগোষ্ঠী মণিপুরি ভাষায় কথা বলে। তাই মণিপুরি জনগোষ্ঠীর ভাষা টিকিয়ে রাখার স্বার্থে সরকারিভাবে এগিয়ে আসা উচিত। গতকাল শুক্রবার সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত ‘মণিপুরি ভাষা উৎসব ২০১১’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।