মণিপুরি ভাষা গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি ভাষাবিষয়ক আলোচনা সভা এবং মণিপুরি ভাষা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মণিপুরি ভাষা দিবস উপলক্ষে ‘মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ গতকাল শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটির সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান অনুষ্ঠানের উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় মণিপুরি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। l