মণিপুরি মুসলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ও মাধবপুরে ২০১১ সালে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ কৃতী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গত বুধবার দুপুর ১২টায় আদমপুর তেঁতইগাঁও রমিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ে মণিপুরি মুসলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র সংগঠনের সভাপতি মো. আবদুল্লাহর সভাপতিত্বে মো. খায়রুল বাশারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে ২০১১ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-এ পাওয়া ৪০ জনসহ মণিপুরি মুসলিম ৬০ জন কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, প্রধান শিক্ষক আবদুল মতিন, মুসলিম মণিপুরি শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক নূরুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃতী শিক্ষার্থী তারানা জেরিন, তমিজুর রহমান, শিক্ষক সাজ্জাদুল হক, খুর্শেদ আলী ও বিষ্ণু প্রিয়া মণিপুরি নেতা সমরজিৎ সিংহ। অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।