মণিপুরি রাসলীলা উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিল নাচ-গানের আয়োজন। বসেছিল মেলা। এ রকম উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে গত রোববার মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহা রাসলীলা উৎসব উদ্যাপন করা হয়েছে।উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও আদমপুর সেনা ঠাকুরের প্রধান মণ্ডপে মৈথৈ মণিপুরিরা এ উৎসব উদ্যাপন করে। এ উপলক্ষে এ দুই মণ্ডপে মানুষের ঢল নামে। মাধবপুর জোড়ামণ্ডপে রোববার বিকেল তিনটায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছেলেমেয়েদের অংশগ্রহণে রাখাল নৃত্য উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হারুন-অর-রশীদ ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।একই সময়ে আদমপুর সেনা ঠাকুরের প্রধান মণ্ডপে মৈথৈ মণিপুরিদের রাখাল নৃত্য শুরু হয়। রাত ১২টা থেকে ভোর পর্যন্ত মহা রাসলীলার মূল পর্ব শ্রীকৃষ্ণ ও রাধার নৃত্য পরিবেশন করা হয়। এ উপলক্ষে মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুর সেনা ঠাকুরের মণ্ডপ প্রাঙ্গণে বিরাট মেলা বসে।