মণিপুরি সাংস্কৃতিক উত্সব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে মণিপুরি সাংস্কৃতিক উত্সব। সদর উপজেলার তিলকপুর গ্রামে দয়াময় উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী চলবে এই উত্সব। আজ বেলা তিনটায় উত্সবের উদ্বোধন করবেন অধ্যাপক শফিউদ্দীন আহমদ। আজ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মণিপুরি ইতিহাস সাহিত্য সম্পাদনায় পৃষ্ঠপোষকতা করার জন্য রব্বানী চৌধুরী ও ভারতের শিলচরের বাঙালি লোকসংগীত শিল্পীকে বিধান লস্করকে মণিপুরি সংগীত প্রচারে অবদান রাখার জন্য গুণীজন সংবর্ধনা দেওয়া হবে।