মণিপুরি সাত গুণীকে সমঞ্চাননা
মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য সাত মণিপুরি গুণীজনকে সমঞ্চাননা দেওয়া হয়েছে। বাংলাদেশে মণিপুরি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির লালন ও বিকাশে নিবেদিত সংগঠন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ( বামসাস) ৩৭তম বার্ষিক সমেঞ্চলন থেকে আনুষ্ঠানিক এ সমঞ্চাননা দেওয়া হয়। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।সমঞ্চাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন: খোইরোম ইন্দ্রজিৎ (সোনামণি মেমোরিয়াল অ্যাওয়ার্ড), খোংখাতাবম নবকিশোর শর্মা (শেরাম নবকিশোর মেমোরিয়াল অ্যাওয়ার্ড), সোয়বম শমদেন সিংহ (মাইস্নাম বাবুতন মেমোরিয়াল অ্যাওয়ার্ড) ও তন্দ্রা দেবী (ম্যাক একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)। পাশাপাশি মণিপুরি সাহিত্য সংসদের একজন শুভাকাঙ্ক্ষী ও সক্রিয় সহযোগী হিসেবে অনবদ্য অবদানের জন্য কবি এনায়েত হাসান মানিক, কবি সুমিতা দত্ত ও এন যোগেশ্বর অপুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমেঞ্চলন শুরু হয়। উদ্বোধন করেন কবি ও লোকগবেষক মুহমঞ্চদ নরুল হুদা। কবি এ কে শেরামের সভাপতিত্বে সমেঞ্চলনে বিশেষ অতিথি ছিলেন কবি শুভেন্দু ইমাম এবং ‘কবি ও কবিতা বাংলা’র সাধারণ সম্পাদক ফরিদ আহমদ দুলাল বক্তব্য দেন।