প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের মণিপুরি সমাজকল্যাণ সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের ছয়টি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। এতে প্রতাপক চন্দ্র সিংহ সভাপতি ও কমলা বাবু সিংহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মণিপুরি সমাজকল্যাণ সমিতি সূত্র জানায়, দেশের সব মণিপুরি সম্প্রদায় থেকে নিবন্ধিত ১ হাজার ৯৩৪ জন সদস্য নিয়ে গঠিত মণিপুরি সমাজকল্যাণ সমিতির সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে তিন বছর মেয়াদে ১৫ সদস্যের পরিচালনা পরিষদ নির্বাচিত করেন।