মতবনিমিয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘নার্সারি উন্নয়ন ও মিশ্র বাগান সৃজন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামের সহায়তায় লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. শহিদ উল্যা। আলোচক ছিলেন মুখ্য বন গবেষণা কর্মকর্তা শর্মিলা দাস ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা (বন গবেষণা কেন্দ্র) জোনায়েদ আহমদ চৌধুরী। আরও বক্তব্য দেন লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি প্রধান ফিলা পত্নী ও খাসিয়া ছাত্রনেতা সাজু খাসিয়া।