মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক ও ধূমপান ব্যবহার আইনের প্রায়োগিক অবস্থান-সম্পর্কিত জরিপের ফলাফলবিষয়ক একটি মতবিনিময় সভা সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এডিসি) উদ্যোগে এ সভা হয়। এতে এডিসির সমন্বয়ক এহসানুল আমিন ওই আইনের প্রায়োগিক বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সাংবাদিক হেলাল আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার গাজী শফিকুল ইসলাম প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি|