মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো.আলমগীর হোসেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান প্রমুখ। সভায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।