প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অ্যাসিড ব্যবহারকারী ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি ঝন্টু কর্মকার প্রমুখ।