প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক জাকিয়া পারভিন। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, বন কর্মকর্তা মোশারফ হেসেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র৵ বিমোচন কর্মকর্তা মাহাবুল বাশার প্রমুখ।