মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর থানা চত্বরে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কাজী আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। এতে স্বাগত বক্তব্য দেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম। অন্যান্যের মধ্যে গাজীপুরের আওয়ামী লীগের নেতা আবদুল হাদী শামীম, আফজাল হোসেন, পরিবহন নেতা সুলতান আহমেদ সরকার, কামরুল আহসান রাসেল সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন।