মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গগন গ্রামে গতকাল সকালে সবজিচাষিদের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আবু নাসিম মো. খলিলুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুজ্জামান, পিরোজপুরের উপপরিচালক মো. আবুল হোসেন তালুকদার প্রমুখ। বন্যাকবলিত এলাকায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল হিসেবে ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ ও মসলা উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|