প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সব ধরনের নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতা বন্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় ব্র্যাক সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্র্যাকের জিকিউএএল কর্মসূচির কর্মকর্তারা মতবিনিময়ের আয়োজন করেন। এ সময় জেলা ব্র্যাক প্রতিনিধি প্রণব কুমার রায়, জিকিউএএল কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. খালেকুজ্জামান, আহসান হাবীব, সাংবাদিক খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম ও মুজিবুর রহমান বক্তব্য দেন।
গাজীপুর প্রতিনিধি