মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ভাবনায় দারিদ্র্য হ্রাস, অতিদরিদ্রদের অংশগ্রহণ ও উত্তরণ শীর্ষক মতবিনিময় সভা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদি উল শহীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কস্তুরী আমিনা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ, যুব অধিদপ্তরের উপপরিচালক শাহাবউদ্দিন সরকার প্রমুখ।