প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী গতকাল শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় ইউএনও মো. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু শীল, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রমা রানী মজুমদার, থানার ওসি শেখ মোহাম্মদ আবু জাহিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মৃধা, সাংবাদিক জাহিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। l