মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীবান্ধব জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে যশোরে মতবিনিময় সভা হয়েছে। সামাজিক সংগঠন জন-উদ্যোগের আয়োজনে গতকাল বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। সভার মূল ধারণাপত্রে বলা হয়েছে, এ পর্যন্ত সাতটি জেলার জেলাভিত্তিক বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে। কিন্তু এ বাজেটে প্রতিটি জেলার নারীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়নি। নারীর সমস্যার সমাধান ও শিল্প বিকাশের পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনা জেলা বাজেটে থাকতে হবে বলে মতবিনিময় সভায় দাবি তোলা হয়। সংগঠনের আহ্বায়ক এম আর খায়রুল উমাম এতে সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলম, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন প্রমুখ।