মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে রংপুরে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় সভা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে নগরের একটি হোটেলে এ সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, চাষিদের তামাক চাষে নিরুৎসাহিত করতে কৃষি বিভাগকে সক্রিয় করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা পারভীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর|