প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইভ টিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ। ‘কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে’ উপলক্ষে গতকাল শনিবার সোনাইমুড়ী থানার সামনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিংয়ের সোনাইমুড়ী উপজেলা আহ্বায়ক আ ফ ম বাবুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। বক্তব্য দেন সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা ইসলাম প্রমুখ।