প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আদিবাসীদের উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার। বক্তব্য দেন ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ টপ্প্য, আদিবাসী নেতা দিলীপ চন্দ্র মাহাতো, প্রাণেশ চন্দ্র মাহাতো প্রমুখ।