মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা আরও গীতিশীল ও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেছে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড। গতকাল সোমবার বেলা ১১টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবদুস সবুর মিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ মতবিনিময় হয়। এ সময় বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায়বর্মণ, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, অলিউর রহমান, নীলকান্ত সিংহ, দীপংকর চক্রবর্তী, সাজ্জাদুর রহমান, গুলজার খান প্রমুখ। এ সময় হাসপাতালের পরিচালক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের চিকিৎসার্থে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন।