মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত দ্রব্যের মোড়কে ‘সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর বিধান কার্যকর বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দি ইউনিয়নের সহযোগিতায় এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন, সাশ্রয়-এর যৌথ উদ্যোগে এসইএল সেন্টার মিলনায়তনে এ সভা হয়। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সুলতান মাহমুদ বান্না। উপস্থিত ছিলেন দি ইউনিয়নের কনসালট্যান্ট সৈয়দ মাহবুবুল আলম তাহিন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ, ইউনিসেফের কনসালট্যান্ট জাকির হোসেন ভূইয়া ও সাশ্রয় মুভমেন্ট বাংলাদেশ সমন্বয়ক ফরিদ উদ্দিন আখতার। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াক ফর এ বেটার বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম সুজন। বিজ্ঞপ্তি।