মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া টিঅ্যান্ডটি রোড এলাকায় গতকাল শনিবার জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মতবিনিময় সভা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মেজবাহ উদ্দিন আহম্মেদ, রেজিস্ট্রার কে বজলুর রহমান, ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ মাসুদা শিকদার, কোনাবাড়ী কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া এতে স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার কে বজলুর রহমান জানান, এখানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া ছাড়াও বেতন ও আনুষঙ্গিক বিভিন্ন খরচ ৫০ শতাংশ কম নেওয়া হয়।