প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের বগুড়া স্পেশাল কোম্পানির নবাগত অধিনায়ক মেজর এ এস এম আজমল হোসেন খান গতকাল সোমবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বগুড়ার অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। র্যাবের যেকোনো ধরনের অভিযান, দৈনন্দিন কার্যক্রম, র্যাব সদস্যের ভূমিকা ইত্যাদি ব্যাপারে গণমাধ্যমকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।