মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য যোগ দেওয়া খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারের সঙ্গে সাতক্ষীরার সুধীজন ও গণমাধ্যমের কর্মীদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ওই সভা হয়। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, পৌরসভার মেয়র এম এ জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা