প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়ন ও প্রসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার সিরাজগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সম্মেলনকক্ষে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের (আইএমইডি) সচিব মো. শহিদ উল্লাহ্ খন্দকার। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইএমইডির মহাপরিচালক ফারুক হোসেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি জাফরুল ইসলাম।