প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসায়ী ও চোরাচালান প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। বিজিবি ২৯ ব্যাটালিয়নের আয়োজনে গতকাল রোববার সকালে দাইনুর সীমান্তের দাইনুর কালাইদিয়া মাদ্রাসা মাঠে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও হত্যা রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলীর সভাপতিত্বে উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেনের সঞ্চালনায় এ সভা হয়।